বাগমারায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন

রাজশাহীরাজশাহীর বাগমারা উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আশরাফুলের লাঠির আঘাতে বড় ভাই শামসুল হক (৭০) মারা গেছেন। রবিবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ও নিহতের ছেলে মিলন।
নিহত শামসুল হকের ছেলে মিলন জানান, তার চাচা আশরাফুলের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিরোধ জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে তার পিতা শামসুল হকের সঙ্গে তার চাচা আশরাফুলের ঝগড়া হয়। ওই সময় আশরাফুল ও তার ছেলে মেজবাহ উদ্দিন মিলে তার পিতা শামসুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ওই দিনই তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় শামসুল হক  মারা যান।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, বাদির পক্ষের লোকজন থানায় আছে। মামলার প্রক্রিয়া চলছে।
/এআর/