গ্রেফতারকৃত আমিনুল ইসলাম (৪৫) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা।
তদন্তকারী কর্মকর্তা জানান, আওয়ামী লীগ কর্মী ইসমাইল হত্যার ঘটনায় তার স্ত্রী মেহেরুন নেসা বাদী হয়ে গত রবিবার ২৪ জন এজাহার নামীয়সহ অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে নবাবগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর ইউনিয়নের জয়নাল বিশ্বাসের টোলা গ্রামে আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সদর উপজেলার ইসলামপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শনিবার রাত ১০টার দিকে ইসমাইলকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন সকালে দশরশিয়া বেলদারপাড়া গ্রামের পার্শ্ববর্তী একটি আমবাগান থেকে পুলিশ ইসমাইলের লাশ উদ্ধার করে।
/বিটি/এইচকে/