আহত জাহেদুল ইসলাম ইমন রাষ্ট্র বিজ্ঞান প্রথমবর্ষের ছাত্র। তার বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর দৌলতপুর গ্রামে।
আহত ইমন জানান, পূর্ব ঘটনার জের ধরে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার ওপরে হামলা চালায়। পরে সহপাঠীরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে তিনি চলে যান।
এদিকে, এ ঘটনার পর ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে প্রশাসন।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, ক্লাসে বসা নিয়ে কিছুদিন আগে ছাত্রলীগ কর্মী মতিনের সঙ্গে ইমনের দ্বন্দ্ব হয়। সেটা কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে তারা নিজেরা মীমাংসা করে নেয়।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
/বিটি/ এএইচ/আপ-এআর/