এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্বনয়কারী ড. ভেলরী এ টেইলর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মমিন, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ফর দ্যা রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড’র (টিআরপি) সভাপতি সাইদুর রহমান।
প্রায় ৪ বছর আগে রাজশাহীতে সিআরপি’র শাখা স্থাপনের চিন্তাভাবনা করা হয়। এরই ধারাবাহিকতায় দুই বছর ধরে মহানগরীর মহিষবাথান এলাকায় সিআরপির শাখার কার্যক্রম শুরু হয়। ফলে এই অঞ্চলের মানুষদের আর পক্ষাঘাতের চিকিৎসা ও সেবা নিতে ঢাকায় যেতে হবে না।
এখানে গড়ে প্রতিদিন অন্তত ২০জন রোগী সেবা নিচ্ছেন বলেও জানানো হয়।
/এইচকে/