দলত্যাগী নেতাদের মধ্যে রয়েছেন পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বর্তমান কাউন্সিলর সাইদুর রহমান, সংরক্ষিত (১,২ ও ৩ নং ওর্য়াড) নারী কাউন্সিলর মোসলেমা বেগম মুসি, বিএনপি নেতা শফিকুল ইসলাম ও যুবনেতা বিপুলসহ অনেকে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
সভায় আরও বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্না, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সামিউল হক লিটন, ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান প্রমুখ।
/এআর/এসটি/আপ-এআর/