বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, মানিকসহ কয়েকজন শিশু আম বাগানে খেলছিল। বালুবাহী ট্রাক্টরটি এসময় মূলসড়ক থেকে ওই বাগানের মধ্যে প্রবেশ করে। এসময় চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মানিক। এরপর স্থানীয় জনতা ধাওয়া দিলে চালক ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/এআর / এএইচ /আপ-এআর/