গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার গুড়িপাড়া গ্রামের সোহাগ আলী (২০), একই থানা এলাকার কাঠালবাড়ীয়া গ্রামের কোরবান গোলাম রসুল (১৯), জেলার গোদাগাড়ী উপজেলা মিয়াপুকুর গ্রামের দেলোয়ার হোসেন (২১), চারঘাট উপজেলার পাটিয়াকান্দী গ্রামের দুই ভাই জীবন (২৫) ও বুলবুল আহম্মেদ (২১)।
ওসি নিবারন চন্দ্র বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চারঘাট, বাঘা, পুঠিয়াসহ আশের পাশের উপজেলা ও রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য ছিনতাই ও চুরি করে পাবনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় গিয়ে বিক্রি করে। এ ব্যাপারে উপ-পরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা করেছেন।
/এআর / এএইচ/আপ-এআর/