এদিকে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যান। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বগুড়া সদরের চকআলম কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সুরাইয়া আকতার ও কাহালুর শান্তা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ইসরাফিল হোসেন জানান, আমরা নিয়মিত বেতন পাচ্ছি না। ইনক্রিমেন্ট ও টাইমস্কেল নেই। নির্ধারিত বেতনেই গত ৪ বছর পার হয়েছে। এ বিষয়ে সরকারের এমপি, মন্ত্রী ও আমলাদের জানানো হলেও তারা শুধু প্রতিশ্রুতিই দিয়েছেন, কিন্তু কোনও কাজ হয়নি। তাই চাকরি জাতীয়করণ করতে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা।
বগুড়া জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও আমরা সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এতে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কর্মবিরতি পালন করা হচ্ছে।
মাহবুবুর রহমান আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামী সোম ও মঙ্গলবার অর্ধদিবস এবং বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
/এআর / এএইচ /আপ-এআর/