রাবিতে প্রেম বঞ্চিতদের বিক্ষোভ সমাবেশ

Rabi-Loveবিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিতরা। রবিবার ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

মিছিলে সংগঠনের সদস্যরা  ‘কেউ পাবে-কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘দেহ নয় মন চাই, প্রেম করে বাঁচতে চাই’, ‘প্রেমের নামে প্রহসণ, বন্ধ কর, করতে হবে’- এমন সব শ্লোগানে গোটা ক্যাম্পাস মাতিয়ে তোলেন।

মিছিলটি সমাবেশে বক্তব্য দেন, প্রেম বঞ্চিত সংঘের সংগঠক হাবিব ইসলাম, মতিউর রহমান, জীসিয়া, মাজহারুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কিছু কিছু ছেলে-মেয়েরা একসঙ্গে তিন থেকে চারটি প্রেম করছে। এজন্য প্রেমের বাজারে প্রেমিক-প্রেমিকা সংকট দেখা দিয়েছে। আমরা প্রেম থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়া বক্তারা সংঘের পক্ষে টিএসসিসি ভবনে কক্ষ বরাদ্দ, প্রেমের নামে অশ্লীলতা বন্ধসহ ৬ দফা দাবি পেশ করেন।

/এআর/এএইচ/আপ-এআর/