বুধবার সকালে ওই তিন পুলিশ কনস্টেবলকে রাজশাহীতে তাদের সস্থানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার। তিন পুলিশ সদস্য হলেন, রাজশাহী রিজার্ভ ফোর্সের (আর.আর.এফ)সদস্য কনস্টেবল সুমন (৬০৪), শামীম (৩৯২), আরিফুল (৩৯১)।
আহত যুবক হীরা জানান, মেলার গেমস জোনের দোকানির সঙ্গে ৩ যুবক খারাপ আচরণ করছেন দেখে তিনি এর প্রতিবাদ করেন। এসময় বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা ইট দিয়ে তার মাথা ফাটিয়ে দেন এবং বেধড়ক মারধর করেন। পরে তিনি জানতে পারেন ওই তিনজন পুলিশের সদস্য।
এ ব্যাপারে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার বলেন, সিরাজগঞ্জে দায়িত্ব পালনের জন্য রাজশাহী রেঞ্জ থেকে কিছু অতিরিক্ত পুলিশ আনা হয়েছিল। তাদের পুলিশ লাইন্সের রিজার্ভ শাখায় রাখা হয়েছিল। মেলা দেখতে গিয়ে তারা এই কাণ্ড ঘটায়। বুধবার সকালে তাদের রাজশাহীতে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজশাহী রির্জাভ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
/জেবি/ এএইচ/