নিয়ামতপুর থানার ওসি ওই ছাত্রীর বরাত দিয়ে জানান, সোমবার দুপুরের দিকে টিফিন পিরিয়ডের সময় ওই ছাত্রী স্কুলের পাশে বরই কুড়াতে যায়। তখন সাব্বির তাকে বরই দেওয়ার কথা বলে জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সাব্বির পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সাব্বিরের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল হক আরও জানান, মামলা দায়ের পর বিভিন্ন সোর্সের মাধ্যমে ধর্ষক সাব্বিরের অবস্থান নিশ্চিত হয়ে, পাশের মান্দা উপজেলার ফেটগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
/জেবি/ এএইচ/