নওগাঁয় নৌকার ৫টি নির্বাচনি ক্যাম্পে আগুন

নওগাঁ-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের পাঁচটি নির্বাচনি ক্যাম্পে আগুন ও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার চকপ্রসাদ হিন্দু পাড়া, আনন্দনগর, চন্ডিপুর, শৈলগাছী ইউনিয়নের শিংবাচা ও চকচাঁপাই এলাকায় এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষানের কর্মী-সমর্থকরা এসব ঘটিয়েছেন।

নওগাঁ সদর থানার ওসি জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।