রামেক হাসপাতালের অ্যাকাউন্ট অফিসার ইয়াবাসহ আটক

আটক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের অ্যাকাউন্ট অফিসার মইউদ্দিন মারুফকে (৪৩) ২০ পিস ইয়াবাসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অফিস থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেক জানান, মারুফের ব্যবহৃত মোটরসাইকেল থেকে ইয়াবা পাওয়া গেছে। সে কারণে তাকে আটক করা হয়েছে। তবে বিষয়টি ষড়যন্ত্রমূলকও হতে পারে। মারুফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
/এআর/