দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীর মৃত্যু

দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৭টা ও ৮টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে। দিনাজপুর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
নিহতরা হলেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্রী রহিমা খাতুন রিমা ও একই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের কর্মচারী টিটু।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৭ টার দিকে ঢাকাগামী একটি আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি অটোরিকশার উপর পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা ২ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিমা মারা যান। তিনি কুড়িগ্রাম জেলার চিলমারী এলাকার বাসিন্দা। এ সময় আহত হন তার সহপাঠী সজিব হাসান (২৪)।

এদিকে রাত ৮ টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজের সামনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের নিচে চাপা পড়ে ওই বিশ্ববিদ্যালয়ের টিটু (৩৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয় হয়। বাসটি স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরছিল।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ খালেকুজ্জামান বলেন, লাশ দুটি মর্গে রাখা হয়েছে।

/এআর/