নওগাঁ সদর হাসপাতাল

সেফটিক ট্যাংক থেকে ফের ২টি গ্রেনেড ও গুলি উদ্ধার

Naogaon Grenet-Bulet Recover Picture 05-03-2016_2আবারও নওগাঁ সদর হাসপাতালের সেফটিক ট্যাংক থেকে ২টি গ্রেনেড ও ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, বেশ কয়েকদিন ধরে নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য তিনটি পুরাতন সেপটিক ট্যাংক সরিয়ে নেওয়ার কাজ চলছিল। সেপটিক ট্যাংকগুলো সরিয়ে নেওয়ার সময় শ্রমিকরা দুইটি গ্রেনেড দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পরে পুলিশের উপস্থিতিতে ২টি গ্রেনেড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৪৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এগুলো স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের ফেলে যাওয়া বুলেট হতে পারে।
এদিকে একই স্থান থেকে গত শুক্রবারও ৭টি গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল।
/জেবি/টিএন/আপ-এআর/