নিহত শাকিল বগুড়ার গাবতলীর বুজরুক গ্রামের বাসিন্দা। তিনি শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়ায় নানা আমিন শেখের বাড়িতে থেকে ইজিবাইক চালাতেন।
পুলিশ ও কাওসার নামে এক ইজিবাইক চালক জানান, শনিবার সকালে শাকিল ইজিবাইক চালাতে যায়। রাত ৮টার দিকে এক তরুণ-তরুণী শেরপুরের সাউদিয়া পার্কে যাওয়ার নামে শহরের সাতমাথা থেকে তার ইজিবাইকটি রিজার্ভ করে। এরপর থেকে শাকিলের সন্ধান পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। দুর্বৃত্তরা পূর্ব কোনও বিরোধের জেরে শাকিলকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুপুরে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।
/এআর/