নিহত রানা সদর উপজেলার একডালা গ্রামের বাসিন্দা ও জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। রানা গুলিবিদ্ধ হওয়ার পর তার ভাই রনি বাদী হয়ে যুবলীগ নেতা আফজাল ও রতনসহ তিনজনকে অভিযুক্ত করে নাটোর থানায় মামলা দায়ের করেন।
নিহতের ভাই রনি জানান, ২০ ফেব্রুয়ারি শহরের তেবাড়িয়া এলাকার একটি চায়ের স্টলে যুবলীগ নেতা অফজার হোসেনের সঙ্গে রানার বাকবিতণ্ডার একপর্যায়ে রানাকে গুলি করা হয়। রানাকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্র্তি করা হয়। ১৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
/এইচকে/