বগুড়ায় ধর্ষণচেষ্টার অভিযোগে এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিঅষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে মামুন ইসলাম (১৮) নামে এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে বগুড়ার নন্দীগ্রামের ডেরাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় একটি মামলা করেছে নিপীড়িতা।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ভিকটিম নিজেই মামলা করেছে।
মামলার অভিযোগে জানা গেছে,  বুধবার বেলা সোয়া ১টার দিকে টিফিনের সময় ওই ছাত্রী পাশের প্রাথমিক বিদ্যালয়ে যায়। এ সময় উপজেলার বোছন গ্রামের মামুন তাকে একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।এসময় মেয়েটির চিৎকারে শিক্ষার্থীরা এগিয়ে এলে মামুন পালিয়ে যায়।


পরে মীমাংসার কথা বলে বিকালে তাকে স্কুলে ডেকে এনে পুলিশে দেওয়া হয়।
/এনএস/টিএন/
আপ: এইচকে