রাবিতে ৩১ মার্চ সর্ববৃহৎ মানব-মানচিত্র গড়বে শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ইতিহাস গড়তে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সবচেয়ে বড় মানব মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের আগ্রহী সব শিক্ষার্থী। আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ মানব মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছেন তারা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান এ মানব মানচিত্রের বিষয়টি ঘোষণা দেন।
এ মানব মানচিত্রে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান উপস্থিত থাকবেন।
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, এটা খুবই উৎসাহব্যঞ্জক একটি উদ্যোগ। এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। তিনি সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আহ্বান জানান।

/বিটি/এইচকে/