ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে নওগাঁ জেলার সদর থানাধীন দক্ষিণ পাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার (৪ অক্টোবর) রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, তার নামে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া রাতে তাকে নওগাঁ অথবা জয়পুরহাট র্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনও মামলা থাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।