বগুড়ায় খাবারের গুদামে শিশুর ওপর যৌন নির্যাতন

বগুড়াবগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরকারি খাদ্য গুদামে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় ঘটনা ঘটে। যৌন নির্যাতনে জড়িত থাকার অভিযোগে পুলিশ শাহজাহান আলী নামে এক শ্রমিককে আটক করেছে।  দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।ঃ
পুলিশ ও স্থানীয়রা জানান, যৌন নির্যাতনের শিকার শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। শিশুটির পরিবারকে অভিযুক্ত শাহজাহান আলীর পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়।
ওসি জানান, ভিকটিমের পরিবার এগিয়ে না এলে পুলিশ মামলা করবে।
/এইচকে/