আটকদের মধ্যে ১১ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- শাহিন আলম (২৮), বিশ্বজিৎ সরকার (৩০), ইউনুস আলী (৩২), জাহাঙ্গীর আলম (৩২), রাসেল আলী (২৪), ফিরোজ আহম্মেদ (১৯), রবিউল আওয়াল (২০), শিমুল ইসলাম (১৯), হাবিল হোসেন (৩৫), শরিফুল ইসলাম (৩০), নাজিম হোসেন (৫৩) এবং মীর আহম্মেদ (৪০)।
মঙ্গলবার র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চারঘাট উপজেলার মুক্তারপুর ও হলিদাগাছি রেলস্টেশনে অভিযান চালিয়ে ১২ মাদকসেবীকে আটক করে র্যাব।
/এসএনএইচ/এইচকে/