সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নের জয়েনপুর গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক নারী নিহত হয়েছেন। নিহত নওনাই বে
আহতদের মধ্যে ওই গ্রামের মালেককে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের ওসি ওয়াহেদুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানা গেছে, ধানগড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে জয়েনপুর গ্রামের নবাব আলী (বৈদুত্যিক পাখা) বেসরকারিভাবে জয়ী হওয়ার ঘোষণার করা হয়। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামিদুল হকের (ফুটবল) সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে নবাব আলীর শাশুড়ি গুরতর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হন। উভয়পক্ষের আহত হয়েছেন আরও ১০ জন।
জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও দায়িত্বপ্রাপ্ত বিজিবির উপ-পরিচালক ইকবাল আখতার জানিয়েছেন, ঘটনার পর সেখানে বিজিবি ও পুলিশের অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।
/এনএস/এএ/