জানা যায়, চারঘাট উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে মিলন উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার তার বাড়িতে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছে থেকে একটি দেশি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মিলনের বিরুদ্ধে মামলা হবে। তাছাড়া তার বিরুদ্ধে দায়ের করা আগের ৫ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
/এসএনএইচ/টিএন/