রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম মণ্ডল (৩৮) উপজেলার রামকান্তপুর এলাকার হোসেন আলী মণ্ডলের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই হালিম মণ্ডলের মৃত্যু হয়। ঘটনার পর চালক পালিয়ে গেলেও লেগুনাটি আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এমও/