স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে থেকেই আইনাল মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করে আসছিলেন। রবিবার সকালে হঠাৎ করেই তিনি এ ঘটনা ঘটিয়েছে।
এসআই সোলাইমান জানান, রবিবার সকালে সাফিয়া বেগম বাড়ির সামনে রাস্তার ধারে কাজ করছিলেন। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইনাল হকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আইনাল বাড়ির সাফিয়া বেগমকে প্রথমে ছুরি দিয়ে আঘাত করেন। এতে সাফিয়া মাটিতে লুটিয়ে পড়লে আইনাল হক তাকে প্রকাশ্যে গলাকেটে হত্যা করেন।এসময় আইনালকে বাধা দিতে গেলে তার ছোট ভাইয়ের স্ত্রী সোমা বেগমকেও ছুরি দিয়ে আঘাত করেন আইনাল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
এসআই্ আরও জানান, স্থানীয়রা আইনালকে আটক করে পুলিশে সোপর্দ করেন।নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
/এআর/