জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে মুক্তার আলীর ফোনে একটি নম্বর থেকে (০১৭৩১৫৬০৭৯৭) কল আসে। এসময় সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার বিপ্লব হোসেন পরিচয়ে পৌর মেয়র মুক্তার আলীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, পৌর মেয়র এ নিয়ে থানায় একটি জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আশেপাশের থানাগুলোতে ফোন নম্বরটি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
/এমও/