বগুড়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

বগুড়াবগুড়া শহরের পশ্চিম বৃন্দাবনপাড়ায় জেসমিন আকতার (৩২) নামে এক বিউটিশিয়ানকে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ নেশার টাকা না পেয়ে স্বামী আবদুল গফুর তাকে হত্যা করেছেন।

নিহতের খালু আজিজার রহমান জানান, নেশার টাকার জন্য আবদুল গফুর প্রায়ই জেসমিনকে মারধর করতেন। সোমবার নেশার টাকা না পেয়ে সে তুহিনকে হত্যা করে। পরে বাড়ির লোকজন জেসমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তুহিনকে মৃত ঘোষণা করলে স্বামী আবদুল গফুর লাশ ফেলে পালিয়ে যান।

তবে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, মাদকাসক্ত স্বামী মারপিট করায় রাগ করে তুহিন বিষপানে আত্মহত্যা করেছেন। নিহতের হাতে ও কানের নিচে মারপিটের কালো দাগ থাকায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

/এমও/