পাবনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

পাবনাআওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনের এক মাস পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে পাবনা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এ কমিটিতে  শামসুর রহমান শরীফ ডিলু এমপিকে সভাপতি ও গোলাম ফারুক প্রিন্স এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার রাতে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার তা সাংবাদিকদের অবগত করা হয়।
আরও পড়ুন: ঝালকাঠিতে জেলা ছাত্রলীগের সভাপতির হামলায় সদর উপজেলা সভাপতি আহত
ত্রি-বার্ষিক সম্মেলনের ১৫ মাস পর কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া এ কমিটির সদস্য সংখ্যা ৯৩ জন। এ কমিটি ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।
২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
/টিএন/
/আপ-এএ/