সিরাজগঞ্জে একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত

ইউপি নির্বাচন ২০১৬সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বরধুল ইউনিয়ন পরিষদ নির্বাচন উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। সীমানা সংক্রান্ত জটিলতায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের রিট পিটিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করে।
শুক্রবার বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, শনিবার (২৩ এপ্রিল) জেলার বেলকুচি উপজেলার এ ইউনিয়নটির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ২১ এপ্রিল রিট পিটিশনের বিপরীতে আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

আরও পড়তে পারেন: 

ইউপি নির্বাচন ২০১৬সুনামগঞ্জের তিন উপজেলার ৮৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

 

/বিটি/