জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচন চলাকালে বড়হরিশপুর এলাকার ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম হরিশপুর এলাকার একটি কেন্দ্রে প্রবেশ করে ভোটারদের মধ্যে প্রভাব বিস্তার করছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হিরা রফিকুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া কাফুরিয়া ইউনিয়নে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল চালায় সোহেল রানা এবং রেজাউল করিম। এই অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী জেরিন কান্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৮ ধারায় তাদের উভয়কে ৫শ’ টাকা করে জরিমানা করা হয়।
অপরদিকে দিঘাপতিয়া ইউনিয়নের দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দিচ্ছিল ভাতুরিয়া গ্রামের ইকবাল হোসেন। প্রিজাইডিং কর্মকর্তা তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা ১ হাজার টাকা জরিমানা করেন ইকবালকে।
আরও পড়ুন:
/এআর/