তনুসহ অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্ধদিবস কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।
সারাদেশে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্যের ডাকা এ হরতালের সমর্থনে তারা এ ধর্মঘট পালন করবে।
আরও পড়ুন:
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, সকাল সাড়ে ৬টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধন ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়েছেন। বেলা সাড়ে ১০টায় টুকিটাকি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে সমাবেশ করবেন।
/এসটি/