চাঁপাইনবাবগঞ্জে ইউপি নির্বাচনে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত

ইউপি নির্বাচন ২০১৬চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় দফায় সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যক ভোট না পাওয়ায় বিএনপি’র দুজন, বিএনপির বিদ্রোহী তিনজন, আওয়ামী লীগের বিদ্রোহী আটজন, জামায়াতের স্বতন্ত্র দুজন, জাসদের একজনসহ অন্যান্য স্বতন্ত্র তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২৩ এপ্রিল অনুষ্ঠিত সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মোহরুল ইসলাম, নারায়ণপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা, বিএনপির বিদ্রোহী শরিয়তুল্লাহ, সুন্দরপুরে আওয়ামী লীগের বিদ্রোহী রফিকুল ইসলাম ও হযরত আলী, শাহজাহানপুরে বিএনপির আব্দুল মালেক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ফাতেমা বেগম, রানিহাটিতে আওয়ামী লীগ বিদ্রোহী দুরুল হোদা, মহারাজপুরে স্বতন্ত্র মো. জোনাব আলী ও মো. সালাম, বারঘরিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রদীপ কুমার পাল ও আসলাম উদ্দিন, দেবীনগরে স্বতন্ত্র জামায়াতের আব্দুল জাব্বার, ঝিলিমে আওয়ামী লীগের বিদ্রোহী শিরিন আক্তার ও স্বতন্ত্র সাইফুল ইসলাম, চরবাগডাঙ্গায় জাসদের কামরুল হুদা, স্বতন্ত্র জামায়াতের সাহারুল ইসলাম কালু ও স্বতন্ত্র রফিকুল ইসলাম বুলবুল এবং গোবরাতলায় আওয়ামী লীগের বিদ্রোহী সৈয়দ শাহ জামালের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আরও পড়ুন: 
রহস্যজনক মৃত্যুরাজধানীর পশ্চিম রাজাবাজারে বিমানবালার রহস্যজনক মৃত্যু

 

/বিটি/ এএইচ/