নওগাঁর মহাদেবপুর উপজেলার চক কন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীফুল ইসলাম (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে শরীফুল কর্মস্থল থেকে বাড়ি ফিরে নিজের ঘরের বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবশত কাজ করতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ওসি সাবের রেজা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শরীফুলের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এসটি/