তীব্র দাবদাহে গাইবান্ধায় ৪ স্কুলছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে

গাইবান্ধা জেলাগাইবান্ধায় ক্লাস চলাকালে তীব্র তাপদাহে কয়েকটি স্কুলের চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন, শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী জুহেনা আকতার ও স্বর্ণা আকতার। সাখাওয়াত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আকতার ও আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি।

আরও পড়ুন: কিশোরীকে নির্যাতন, অতঃপর ‘সম্মতি’তে বিয়ে করলেন পুলিশ

শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের উপাধক্ষ্য মাজহারুল মান্নান জানান, তীব্র গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকদের ডেকে তাদেরকে  হাসপাতালে পাঠানো হয়।

গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.শাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত দাবদাহে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরও জানান, চার জনের মধ্যে তিন জনকে গাইবান্ধা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর এক শিক্ষার্থীর অবস্থা অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএস/এএ/