সৈয়দপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নীলফামারীনীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুর-রংপুর শহরের হাজীর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুস সামাদ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

এলাকাবাসী জানান, সামাদ বাড়ি থেকে বাইসাইকেলে চিকলী বাজারের দিকে যাচ্ছিলেন। মহাসড়কে দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরও পড়তে পারেন: পূর্ব সুন্দরবনে রেড এলার্ট, প্রবেশাধিকার বন্ধ ঘোষণা

/এনএস/এমও/