এসএসসিতে ভালো করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

এসএসসি’র ফল ঘোষণার পর শিক্ষার্থীদের উল্লাসএসএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন বিভাগীয় নগরী রংপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিভাগে সবচেয়ে ভালো করেছে রংপুর ক্যাডেট কলেজ, এখানের ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে।

অন্যদিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজও ভালো করেছে। এখানের ২৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জনই জিপিএ ৫ পেয়েছে। এরপরই রয়েছে রংপুর জেলা স্কুল, এ স্কুলের ২৪৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৩৭ জন জিপিএ ৫ পেয়েছে। এছাড়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৩ জন জিপিএ ৫ পেয়েছে।

এছাড়াও রংপুর সরকারি বালিকা বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বিয়াম স্কুলও ভালো ফলাফল করেছে। ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করেছে, এসময় পরস্পরকে মিষ্টিমুখও করায় তারা।

আরও পড়ুন: এসএসসি’র ফল জানা হলো না বাবুলের  
/এমও/