এ সময় জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এস এম আলমগীর, বিএনপির আল আমিন, শাহজাহান আব্দুর রাজ্জাক ও আব্দুল ওয়ারেছ মণ্ডলসহ জেলা বারের ৩০ আইনজীবী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
অনুষ্ঠানে বারের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্সের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু।
আরও পড়তে পারেন: সিআইডি’র তদন্ত দল ফের কুমিল্লা সেনানিবাসে
যোগদান প্রসঙ্গে অ্যাডভোকেট আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম হয়েছে যে দলটির নেতৃত্বে সেই দলে যোগ দিতে পেরে গর্ববোধ করছি।
পরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যোগদানকারী আইনজীবীদের ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
/এনএস/এমএনএইচ/