দিনাজপুরে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘কম কথায় সব কথা’ এই শ্লোগানে ‘বাংলা ট্রিবিউন’-এর দুই বছর পূর্তি ও ৩য় জন্মদিন উপলক্ষে দিনাজপুর প্রেস ক্লাবে কেক কাটা ও র্যালির আয়োজন করা হয়।
বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তি উদযাপনআজ ১৩ মে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর প্রেস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পূর্ণভবার সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইদ্রীস আলী এবং দিনাজপুর প্রতিনিধি বিপুল সরকার সানি। এ সময় দেশটিভি’র আবুল কাশেম, দৈনিক জনতার শামীম রেজা, এটিএন বাংলার হুমায়ুন কবীর, দৈনিক যায়যায়দিনের মমিনুল ইসলাম, বিডিনিউজের মোর্শেদুর রহমান, মানিক বসাক, বনিক বার্তার রফিকুল ইসলাম ফুলাল, বিজন দাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা ট্রিবিউনের বর্ষপূর্তি উদযাপনএ সময় বক্তারা বলেন, বাংলা ট্রিবিউন শুধু দুই বছর নয়, এগিয়ে যাক হাজার বছর। দিনাজপুর জেলার সব ধরনের খবর যাতে করে বাংলা ট্রিবিউন-এ স্থান পায় তার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা। তথ্যপ্রযুক্তির এই যুগে প্রগতিশীল মনমানসিকতায় বাংলা ট্রিবিউন শুধুমাত্র সংবাদ নয়, সংবাদের পেছনের সংবাদকে আরও বেশি গুরুত্ব দেবে এমনটাই প্রত্যাশা করেন বক্তারা।
পরে দিনাজপুর প্রেসক্লাব হতে একটি র্যালি বের হয়।
আরও পড়ুন: তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করাটাই অনলাইনের বড় চ্যালেঞ্জ
/টিএন/আপ-এমও