বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার নীলফামারীতে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষ পূর্তি পালিত হয়েছে। আলোচনার মধ্যে ছিল র‌্যালি, জন্মদিনের কেককাটা ও আলোচনা অনুষ্ঠান।

নীলফামারী প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভার আগে জন্মদিনের কেককাটা হয়। জনকণ্ঠের নীলফামারী স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাবেত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, চেম্বার অব কর্মাসের সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম ডাবলু, সদর থানার ওসি শাহজাহান পাশা, চেম্বারের সহসভাপতি নুরুজ্জামান বুলেট, বাংলা ট্রিবিউনের নীলফামারী প্রতিনিধি তৈয়ব আলী সরকার, প্রথম আলো নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ভুবন রায় নিখিল, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল প্রমুখ।

বক্তারা বলেন, কম কথায় সব কথা বলা নির্ভরযোগ্য একটি অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন। যা দুই বছরের সারাদেশে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এ ছাড়া বিভিন্ন সংবাদের মাধ্যমে এলাকার উন্নয়নে ইতিবাচক ভুমিকা রাখায় বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করেন বক্তারা।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

/টিএন/