বৃহস্পতিবার সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিব আব্দুল মতিনের ছেলে এবং লাহিম তার ছোট চাচা মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান মো. মহসিন জানান, সকালে বাড়ির উঠানে দুই ভাই খেলছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের ডোবার পানিতে তাদেরকে ভাসমান অবস্থায় দেখা যায়।
আরও পড়ুন: এবার ধামরাইয়ে প্রধান শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ
/এনএস/এআর/