নিহত জাহাঙ্গীর হোসেন খাঁন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া গ্রামের (সাবেক ইউপি চেয়ারম্যান) মরহুম আইজার রহমান খাঁন ওরফে ধনমামুন খাঁনের ছেলে।
তিনি বাংলাদেশ পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিদর্শক (এফপি), গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাদুল্লাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ জেলা এবং উপজেলার একাধিক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার সন্ধ্যার দিকে পীরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পর হবার সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস জাহাঙ্গীর হোসেনকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বৃহস্পতিবার বেলা ১১ টায় সাদুল্লাপুর ঈদগাঁ মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং জোহরের পর গ্রামের বাড়ী কিশামত দশলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ট্রাক খাদে পড়ে হেলপার নিহত
/এইচকে/