নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল সাংবাদিকদের জানান, নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নামে বেশ কিছুদিন ধরে কিছু যুবক রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদাবাজি করে আসছে। এটি বন্ধে পৌরসভা কর্তৃকপক্ষকে বলা হলেও তারা এতে কান দেয়নি। এর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।
বিষয়টি জেলা প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অবহিত করে সমাধানের আশ্বাস দেওয়ায় বুধবারের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন: রাসিকের বহিষ্কৃত মেয়র বুলবুল মুক্তি পেলেন
/টিএন/আপ-এআর/