মঙ্গলবার বিকালে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া জেএমবি সদস্যরা হলেন, আব্দুল আল মাসুদ, আতিকুর রহমান আতিক, ইউসুফ উদ্দিন সাত্তার ও নজির হোসেন। এদের মধ্যে নজির হোসেনকে মঙ্গলবার সকালে গাইবান্ধার ফুলছড়ির চর থেকে আটক করা হয়।অপর ৩ জন জেলা কারাগারে থাকায় তাদেরকে শ্যোন অ্যারেষ্ট দেখানো হয়।
এসআই মাহাবুব জানান, তিনি মঙ্গলবার বিকালে এই হত্যা মামলায় ওই চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বাজারে জুতা ব্যবসায়ী দেবেশ চন্দ্র প্রামাণিকের (৬৮) দোকানে কয়েকজন দুর্বৃত্ত ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সহযোগী সংবাদ সংস্থা ‘আমাক’ এর ওয়েব সাইটে (https://ent.siteintelgroup.com) এই হত্যার দায় স্বীকার করা হয়।
ওই ওয়েব সাইটের এক ম্যাসেজে উল্লেখ করা হয় ('Amaq News Agency of the Islamic State (IS) reported that IS fighters stabbed to death a Hindu businessman in Gaibandh in northern Banglades.’)
বাংলাদেশের উত্তরাঞ্চলের গাইবান্ধায় এক হিন্দু ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ইসলামিক স্টেটের যোদ্ধারা।
/এআর/এমএসএম /