পাটগ্রামে এক ইউপি সদস্যসহ ১৬ জুয়াড়ির কারাদণ্ড

লালমনিরহাট

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ইউপি সদস্যসহ ১৬ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী হাকিম টি এম এ মমিনের ভ্রাম্যামাণ আদালত তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল আলম (৩৫, একই ওয়ার্ডের মসজিদেরপাড় এলাকার তাজু উদ্দিন (৪০), রুহুল আমীন (৪৫), রিপন মিয়া (৪৫), (১) আজিজুল ইসলাম (৩০), বুলু মিয়া (৩০), (২) আজিজুল ইসলাম (৩০), আমিনুর রহমান (৩০), ছলেমান আলী (৩৫), মজিদুল ইসলাম (২০), ফজর আলী (৪০), হামিদুল ইসলাম (৪০), মনছুর আলী (৪৫), কাচুয়া মোহাম্মদ (৪৫) ও আব্দুল জলিল (৫১)।

পাটগ্রাম থানা পুলিশ জানায়, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল আলমের মসজিদের পাড় এলাকার ব্যবসা প্রতিষ্ঠানের গদিঘরে জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ওই ১৬ ব্যক্তিকে আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের উপজেলা সহকারি কমিশনারের (ভুমি) কার্যালয়ের ভ্রাম্যামাণ আদালতে হাজির করে পুলিশ।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাজাপ্রাপ্ত ওই ১৬ ব্যক্তিকে শনিবার বিকালে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন : সোনাগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ১০