রংপুরে জেএমবি সদস্যসহ আটক ৯৫

রংপুরপুলিশের সাঁড়াশি অভিযানে রংপুরে জাহিদ হাসান নামে এক জেএমবি সদস্যসহ ৯৫ জনকে আটক করা হয়েছে।

রংপুর গোয়েন্দা বিভাগের ওসি শরিফুল ইসলাম জানান, আটক জেএমবি সদস্য জাহিদ হাসানের বাড়ি জেলার কাউনিয়া উপজেলার বেটুবাড়ি গ্রামে। তিনি জেএমবির একজন ক্যাডার বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান ওসি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৪ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকাসহ সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন:
জামায়াত-বিএনপির নেতাকর্মীসহ যশোরে আটক ৮৪

/বিটি/