দণ্ডপ্রাপ্ত গাইবান্ধার সদর উপজেলার চকবরুল গ্রামের নছিম উদ্দিনের ছেলে। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি জানান, জাহিদুল ইসলাম তার তিন মাসের শিশু সন্তানকে ২০০৫ সালের ১৮ ডিসেম্বর রাতে শ্বাসরোধ করে হত্যা করে। ওই ঘটনায় তার স্ত্রী পারুল বেগম বাদী হয়ে জাহিদুলকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার আদালতে শুনানি শেষে বিচারক এ রায় দেন।
তিনি আরও জানান, জাহিদুল ইসলাম গ্রেফতারের পর থেকে সাজার মেয়াদ শুরু হবে।
আরও পড়ুন: নির্বাচনে জিতেই আ.লীগের ব্যানারে সরকারি জায়গা দখল!
/এআর/