লালমনিরহাটে ট্রাক খাদে পড়ে নিহত ২

Lalmonirhat Deth Pic-01লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার কৃত্রিম চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র (২৭) এবং একই এলাকার জয়চাঁনের ছেলে স্বদীপ চন্দ্র (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পাটগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাঁশ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রা ট-১৮-১১১৮) লালমনিরহাট-বুড়িমারী সড়ক হয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা আরেকটি তুলাবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে তাতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা প্রদীপ চন্দ্র ও স্বদীপ চন্দ্র নামের দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।

দুর্ঘটনার কারণে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট-বুড়িমারী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, তুলার ট্রাকটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন:

সংখ্যালঘুদের রক্ষায় সরকারের অবস্থান শক্ত: ইনু

কাবা শরীফ রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

/বিটি/