কুড়িগ্রামে শিবিরের সাবেক সভাপতিসহ আটক ৫৭

-কুড়িগ্রামে পুলিশের সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের ৬ষ্ঠ দিনে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রোমানসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সদর উপজেলার ছাত্র শিবিরের সাবেক সভপাতি রাশেদুল ইসলাম  রোমানসহ ৪ জন, উলিপুর উপজেলার ১৫ জন, চিলমারী উপজেলার ৫ জন, রৌমারী উপজেলার ৫ জন, রাজিবপুর উপজেলায় ৬ জন, নাগেশ্বরী উপজেলার ৩ জন, ভুরুঙ্গামারী উপজেলায় ৭ জন, ফুলবাড়ী উপজেলার ৬ জন ও রাজারহাট উপজেলার ৬ জন রয়েছেন।
পুলিশ সুপার তবারক উল্ল্যাহ  জানান, সন্ত্রাস দমন আইনে অভিযান চালিয়ে জেলার ৯ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক ছাত্র শিবির নেতা রোমানকে ১৫১ ধারায় আটক করে নিয়মিত মামলার আসামি হিসেবে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি ৫৬ জন বি‌ভিন্ন মামলার এজাহারভুক্ত  আসামি।

/জেবি/ এমএসএম/

আপ: এইচকে

আরও পড়ুন: মাদারীপুরে কলেজশিক্ষককে কুপিয়ে পালানোর সময় আটক ১