বীরগঞ্জ থানার এসআই উত্তম কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম মো. আব্দুস সাত্তার (৯৮)। তিনি উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয় নগর গ্রামের বাসিন্দা।
এসআই উত্তম কুমার জানান, সকালে আব্দুর সাত্তার কবিরাজহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দিনাজপুর হতে আসা একটি পণ্যবাহী ট্রাক পঞ্চগড় হতে রংপুরগামী একটি বিআরটিসি বাসকে অতিক্রম করার সময় সাত্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এনএস/
আরও পড়ুন: